বুধবার প্রকাশ হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল
জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ (অষ্টম শ্রেণি)-এর ফল আগামীকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রকাশ করা হবে। দুপুর ১টায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ফলাফল শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের কাছে হস্তান্তর করবে।

মঙ্গলবার শিক্ষামন্ত্রী গণমাধ্যমকে এ তথ্য জানান। ফলাফল দুইভাবে প্রকাশ করা হবে এবং নির্ধারিত পদ্ধতিতে শিক্ষার্থীরা তাদের ফল জানতে পারবে।
কালের কণ্ঠের রিপোর্ট অনুযায়ী, এ বছর মোট ৪৫ হাজার ২০০ শিক্ষার্থী বৃত্তি পাবে। তাদের মধ্যে ট্যালেন্টপুল ও সাধারণ এই দুই ক্যাটাগরিতে কোটা বরাদ্দ রাখা হয়েছে। শিক্ষা বোর্ডভিত্তিক আনুপাতিক হারে বৃত্তি বণ্টন করা হবে। পাশাপাশি উপজেলা পর্যায়েও ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তির জন্য পৃথক কোটা নির্ধারণ করা হয়েছে।
জানা গেছে, ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা বাংলা (বিষয় কোড ১০১), ইংরেজি (১০৭), গণিত (১০৯), বিজ্ঞান (১২৭) এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় (১৫০) বিষয়ে অনুষ্ঠিত হয়। এসব পরীক্ষা গত বছরের ২৮ থেকে ৩০ ডিসেম্বর এবং চলতি বছরের ৬ জানুয়ারি সম্পন্ন হয়।