সব উপজেলায় একটি করে মহিলা কলেজ সরকারিকরণের চিন্তা চলছে: সংসদে প্রধানমন্ত্রী
বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।
সব উপজেলায় একটি করে মহিলা কলেজ সরকারিকরণের চিন্তা চলছে: সংসদে প্রধানমন্ত্রী
বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের সব উপজেলা সদরে একটি করে মহিলা কলেজ সরকারিকরণের বিষয়টি সরকার ইতিবাচকভাবে বিবেচনা করছে।
নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপু এক প্রশ্নে জানতে চান, নওগাঁর মান্দা উপজেলাধীন ‘মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ’সহ দেশের সব উপজেলা সদরে একটি করে মহিলা কলেজ সরকারিকরণের কোনো পরিকল্পনা আছে কি না এবং থাকলে তা কবে বাস্তবায়ন করা হবে।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, “নারী শিক্ষার প্রসার, নারীর ক্ষমতায়ন এবং শিক্ষায় সমান সুযোগ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যেই দেশের সব উপজেলা সদরে একটি করে মহিলা কলেজ সরকারিকরণের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনায় রয়েছে।”
তিনি আরও বলেন, বড় ও গুরুত্বপূর্ণ উপজেলা হিসেবে মান্দায় নারী শিক্ষার প্রসারে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, “‘মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ’সহ দেশের অন্যান্য উপজেলার উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সরকারিকরণের বিষয়টি বিদ্যমান নীতিমালা ও প্রয়োজনীয় অর্থায়ন বিবেচনা করে পর্যায়ক্রমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।”