“স্বাধীনতার শব্দমালা” শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
মহান স্বাধীনতা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে ৩১ মার্চ ২০২৬ তারিখে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ULAB)-এর বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ আয়োজন করে “স্বাধীনতার শব্দমালা” শীর্ষক এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

স্বাধীনতার ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা এবং বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক ড. বেগম আকতার কামাল এবং বিভাগের সম্মানিত উপদেষ্টা অধ্যাপক ড. শামীম রেজা।
অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের আদর্শ, স্বাধীনতার মূল্যবোধ এবং নতুন প্রজন্মের দায়িত্ব সম্পর্কে আলোকপাত করেন। তাঁরা শিক্ষা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ চর্চার মাধ্যমে স্বাধীনতার চেতনাকে লালন করার আহ্বান জানান।
শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। আলোচনা পর্বের পাশাপাশি আবৃত্তি, সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে।
অনুষ্ঠানটি স্বাধীনতার ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে আরও অর্থবহভাবে তুলে ধরার পাশাপাশি জাতীয় চেতনা ও সাংস্কৃতিক মূল্যবোধকে সমুন্নত রাখার একটি গুরুত্বপূর্ণ প্রয়াস।