যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জিতলে চাঁদে ফুটবল পাঠাবে নাসা

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জ্যারেড আইজ্যাকম্যান এই ঘোষণা দিয়ে বলেন, ‘আমরা ফুটবলটিকে সেখানে নিয়ে যাব।’

switzerland_world_cup_2026_playoff_soccer_draw_20028
ছবি: এপি

মার্কিন যুক্তরাষ্ট্র যদি মেক্সিকো ও কানাডার সাথে যৌথভাবে আয়োজিত এবারের বিশ্বকাপ জয় করতে পারে, তবে একটি ফুটবল চাঁদে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন নাসা’র প্রশাসক।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জ্যারেড আইজ্যাকম্যান এই ঘোষণা দিয়ে বলেন, ‘আমরা ফুটবলটিকে সেখানে নিয়ে যাব।’

যুক্তরাষ্ট্র ফুটবল দলকে উৎসাহিত করতে তিনি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এটি একটি ছোটখাটো অনুপ্রেরণা। এটাই চ্যালেঞ্জ। সুতরাং টিম ইউএসএ, তোমরা তোমাদের কাজটা সম্পন্ন করো।’

বর্তমানে টুর্নামেন্টে বেশ ভালো অবস্থানে রয়েছে মার্কিন দল। তারা গ্রুপ ‘ডি’র চ্যাম্পিয়ন হিসেবে ‘রাউন্ড অফ ৩২’ পর্বে উত্তীর্ণ হয়েছে। শেষ ১৬-তে জায়গা করে নেওয়ার লড়াইয়ে তারা এখন বসনিয়া ও হার্জেগোভিনার মুখোমুখি হবে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের পুরুষ ফুটবল দল তাদের দীর্ঘ ইতিহাসে এর আগে কখনো বিশ্বকাপ জয় করতে পারেনি। তবে তাদের নারী ফুটবল দল এখন পর্যন্ত ৪টি শিরোপা জিতে রেকর্ড বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।