শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে নতুন ৬ দফা দাবি শিক্ষার্থীদের, সচিবালয়ে প্রতিনিধি দল
আজ বুধবার (১৫ জুলাই) বিকেল ৪টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা লংমার্চ নিয়ে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। পরে প্রশাসনের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে শিক্ষার্থীদের পক্ষ থেকে ছয়জন প্রতিনিধিকে সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়।
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে নতুন ৬ দফা দাবি শিক্ষার্থীদের, সচিবালয়ে প্রতিনিধি দল
আজ বুধবার (১৫ জুলাই) বিকেল ৪টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা লংমার্চ নিয়ে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। পরে প্রশাসনের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে শিক্ষার্থীদের পক্ষ থেকে ছয়জন প্রতিনিধিকে সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের আগের অবস্থান থেকে সরে এসেছেন। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি প্রত্যাহার করে নতুন ছয় দফা দাবি উত্থাপন করেছেন তারা। এসব দাবি নিয়ে আলোচনার জন্য শিক্ষার্থীদের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে প্রবেশ করেছে।
আজ বুধবার (১৫ জুলাই) বিকেল ৪টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা লংমার্চ নিয়ে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। পরে প্রশাসনের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে শিক্ষার্থীদের পক্ষ থেকে ছয়জন প্রতিনিধিকে সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়। এরপর বিকেল প্রায় ৫টা ৫০ মিনিটের দিকে শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে থেকে সরে যান।
শিক্ষার্থীদের নতুন ছয় দফা দাবির মধ্যে রয়েছে— পুনঃপরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুকদের সুযোগ দেওয়া, পুনঃপরীক্ষা ও আগের পরীক্ষার প্রাপ্ত নম্বরের মধ্যে যেটি সর্বোচ্চ সেটিকে চূড়ান্ত হিসেবে গণ্য করা, প্রশ্নপত্রের ভুল প্রশ্নে সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া, মানসিক প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দিয়ে পুনঃপরীক্ষার সময়সূচি নির্ধারণ করা, প্রশ্নপত্রের ধরনে আকস্মিক পরিবর্তনের বিষয়টি মূল্যায়নের ক্ষেত্রে বিবেচনায় রাখা এবং পরীক্ষাকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের আচরণ শিক্ষার্থীবান্ধব করা।
শিক্ষা ভবনের সামনে থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা সরে যাওয়ার পর সচিবালয় থেকে শিক্ষা ভবন পর্যন্ত উভয়মুখী সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রব্বানী হোসেন বলেন, শিক্ষার্থীরা কর্মসূচি শেষ করে চলে যাওয়ার পর সড়ক খুলে দেওয়া হয়েছে।
আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষা থাকায় আপাতত কর্মসূচি শেষ করা হয়েছে। তবে তাদের ছয় দফা দাবি বহাল থাকবে।
এর আগে আন্দোলনকারী শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি নিয়ে রাজপথে নামলেও সচিবালয়ে আলোচনার জন্য পাঠানো প্রতিনিধিদলের দাবির তালিকায় মন্ত্রীর পদত্যাগের বিষয়টি আর রাখা হয়নি।