আবর্জনা

– এ.এইচ.এম. মুনাইমুল আজম

poetry competition feature

আয়না কখনো মিথ্যা বলে না,

জড় পদার্থ! ভাববার মন থাকলেই বলতো;

কিন্তু ওই সত্য বস্তুটা সবাইকে দেখিয়ে ফেলে,

বেলজ্জা কিংবা বেহায়াই বটে একখানা!

বটের বয়স বাড়লে –

মাটির উপর শুধু বোঝা বাড়ে;

প্রথমে শুধু একখানা ধড় গজায়,

সময় দাও, সুযোগ দাও

সময় বাড়লে ওই সবটুকু মাটি খেয়ে ফেলবে;

বড্ড স্বার্থপর!

বৃদ্ধাশ্রম দরকার বুঝলে, সাথে জেলখানাও

এইসব জড় আর গাছদের জন্য।

সত্য বললেই মামলা হবে,

পুরে দাও আয়নাদের ধরে জেলখানার ভেতরে।

আর বটগুলোর বয়স বাড়লেই –

ডাল ছেটে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও। 

সমাজের বড্ড কলুষতা দরকার, অভ্যস্ততা কিনা;

সব শুভ্র মেঘ এখন অবাঞ্চিত জঞ্জাল।