শহীদের লাশ

– সিয়াম আল জাকি

poetry competition feature

বিপ্লবের ঝলসানো দেহে মাথার ঝাকড়া চুলের এলোমেলো জীবন রাস্তার লাশ হয়ে আসে 

তাকে নিয়ে অ্যাম্বুলেন্স  এর ভৌ দৌড়, 

মসজিদের মাইকে থাকা সীমা লংঘন করা রাজনীতির কাছে এই  লাশ হয়ে যায় বিক্রি। 

কম দামে বেচা স্বাধীনতা আবার লাশ হয়ে যায় । 

লোকজন আসতে থাকে সবার হাতে নিজ নিজ  দলের ঝান্ডা,

এতো বিভক্ত ঝান্ডাধারীর ভিড়ে লাশ হয় বেওয়ারিশ। 

সাংবাদিকের  মাইক আর ক্যামেরার ফ্ল্যাশ লাইট  

বিপ্লবী বেওয়ারিশ লাশের পেছনে ছুটে, 

পতাকায় মোড়ানো শহিদ লাশ আমার 

মিডিয়া ট্রায়ালের জাহান্নামে জ্বলে তখন। 

মাইক নিয়ে কাড়াকাড়ি চলমান তখনও 

নেতা আসছেই নেতা আসবে 

চারিদিকে হট্টগোল 

কখনও ধানের  তেজে হাতপাখা,  পাল্লা 

বা কখনো শাপলা আর পাল্লার কাছে ধানের পরাজয়,

এসবের মধ্যে  লাশ হয়ে থাকে অসহায়। 

সবাই ভাবে আহা, একটু মাইকটা যদি পেতাম 

তবেই বিপ্লবের অধিকারী হতাম !  

লাশ এবার শূন্যে 

লম্বা শহিদ আমাদের লাশ 

অরক্ষিত, যেমনটা আমাদের নতুন  স্বাধীনতা!।